1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা কেড়ে নিল আরও এক প্রাণ, পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

করোনা কেড়ে নিল আরও এক প্রাণ, পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩২১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
করোনা কেড়ে নিল আরও এক প্রাণ, পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ৩৯
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ জুন) দিবাগত রাতে মো. আতিয়ার রহমান নামের ওই কনস্টেবলের মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালে ২৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কনস্টেবল মো. আতিয়ার রহমানকে দিয়ে পুলিশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল ৩৯ জনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net