1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে বাস চালক নিহত, আহত ১২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে বাস চালক নিহত, আহত ১২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৬৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী: নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখী সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ যাত্রী।

রবিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গি সড়কের পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাসচালক আনোয়ার হোসেন নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর বাসিন্দা।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, ঢাকার মহাখালী থেকে পিপিএল পরিবহণের একটি যাত্রীবাহি বাস নরসিংদী ফিরছিলো। বাসটি পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিপিএল পরিবহণের চালক আনোয়ার মারা যায়। এ সময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চালক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাস দুটি আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net