1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেখল মানবিক আইসোলেশন সেন্টারে প্রধানমন্ত্রীর প্রাক্তণ মুখ্য সচিবের অনুদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

মেখল মানবিক আইসোলেশন সেন্টারে প্রধানমন্ত্রীর প্রাক্তণ মুখ্য সচিবের অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৯৭ বার

কে এম ইউসুফ : হাটহাজারীর মেখল ইছাপুর ফয়জিয়া বাজার মরিয়ম;স আর্কেড কমিউনিটি সেন্টারে স্থাপিত মানবিক আইসোলেশন সেন্টারে’ ৫০ হাজার টাকার অনুদান দিয়েছেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং মেখল ইউনিয়নেেই কৃতি সন্তান মো. আবদুল করিম।
সোমবার (২৯ জুন) বিকালে সাবেক মুখ্য সচিবের প্রতিনিধি অনুদানের এ অর্থ আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন। উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন- মেখল মানবিক আইসোলেশন সেন্টারের সফলতা কামনায় আমাদের মেখলের কৃতি সন্তান মো. আবদুল করিম স্যারের অনুদান পেয়ে আমাদের অনুপ্রেরণা বেড়ে গেছে। এভাবে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রবাসী ছাড়াও সামাজিক সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের ধনাঢ্য ব্যক্তিরা এই মানবিক উদ্যোগে সহায়তা করছেন। এদের মধ্যে অনেকে আর্থিকভাবে, কেউ অক্সিজেন সিলিন্ডার, কেউ নেবুলাইজার মেশিন, কেউ ওষুধ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
জাহাঙ্গীর আলম বলেন- মেখল ইউনিয়ন ছড়িয়ে উপজেলার যেখান থেকে ফোন আসছে সেখানে আমাদের টিম ঘরে গিয়ে রোগীেদের সেবা দিয়ে চলেছে।
যারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এই মানবিক কাজে শেষ পর‌্যন্ত পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net