1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ২০, মোট আক্রান্ত ৩১৮ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ২০, মোট আক্রান্ত ৩১৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪১৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আজ করোনায় নতুন আক্রান্ত ২০ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ১৭১ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৬ জনের। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সংগ্রহকৃত নমুনার শুক্রবার (৩ জুলাই) রিপোর্টে ২০ জনের করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তরা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভার জামে মসজিদ রোডের স্নিগ্ধা (১২), রাফি (১৫) ও শাহ আলম (৪০), মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুরের মাস্টার আবদুস সাত্তার (৭০), হাজেরা বেগম (৩০), সানজিদা (৪), আল আমিন (১১), রুমা (২৮), ফাইজা (৪), কনকাপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাগজুর গ্রামের মো. হোসেন ভুট্টু, আতাউর রহমান (৭০) ও হাসিনা বেগম (২৫), তারাশাইলের নাসিমা বেগম (৪৫) ও নাহিদ জাহা (১৪), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মনোয়ারা বেগম, জগন্নাথদীঘি ইউনিয়নের কাককরা গ্রামের কামাল উদ্দিন (৪৫) ও মরিয়ম (১০)। গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের রিয়াদ (২৯), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরিফা আক্তার (৩০), অজ্ঞাত নামা আরেকজন । এ পর্যন্ত ১৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৩৫৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১৮ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ১৭১ জন ও মারা গেছে ৬ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net