1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে দুই মাদক কারবারী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

কক্সবাজারে দুই মাদক কারবারী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৪৩ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে ফের দুই মাদক কারবারী নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা।

উক্ত ঘটনায় এসআই মশিউর রহমান, কনষ্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছে বলে পুলিশ দাবী করেছে।

নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (২০), হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ৭ জুলাই (মঙ্গলবার) ভোর রাতের দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী পুলিশের একটি দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম মহেশখালীয়া পাড়া ৯নং ওয়ার্ড কম্বনিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয় এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রনয় রুদ্র উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে সেখানে পৌঁছার পর দায়িত্বরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, আইন-শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে যে সমস্ত অপরাধীরা মাদক কারবারে লিপ্ত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net