1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর পলাশে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

নরসিংদীর পলাশে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৫৯৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-ঢাকা মহাসড়কের ভাগদী নামক স্থান থেকে সুব্রত প্রামাণিক (৩২) নামে প্রাণ আরএফএল এর এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার রাতে পলাশ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সুব্রত প্রামাণিক নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের জীবন চন্দ্র প্রামাণিকের ছেলে।

পলাশ থানার এসআই মাহবুবুর রহমান হামিদ জানান, নিহত সুব্রত প্রামাণিক ঘোড়াশালের প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক। গত ২৮ জুন ২০২০ পর্যন্ত এ কোম্পানীতে চাকুরী করলেও পরে আর সে যোগদান করেনি। অবশেষে ৭ জুলাই মঙ্গলবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে আসে সুব্রত প্রামাণিক। এরপর সে আর বাসায় ফিরেনি। রাত ৮টার দিকে ঘোড়াশাল-ঢাকা মহাসড়কের পাশে ভাগদী নামক স্থানে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বুধবার বেলা ১২ টার দিকে নিহতের ভাই বিগচান প্রামাণিক পলাশ থানায় একটি অপমৃত্যু মামলা দাযের করে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net