1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার লাকসামে জায়গা জমির বিরোধে কলেজ ছাত্র খুনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

কুমিল্লার লাকসামে জায়গা জমির বিরোধে কলেজ ছাত্র খুনের অভিযোগ

কুমিল্লার লাকসামে কলেজ ছাত্র খুনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৪০ বার

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ উত্তর ইউপির নগরীপাড়া গ্রামে সায়েম হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রের খুনের অভিযোগ উঠেছে৷ নিহত সায়েম হোসেন মৃত আবদুল কাদিরের ছেলে।

নিহত সায়েমের বোনের জামাই শরিয়ত উল্লা বাপ্পি জানান, সায়েমরা নগরী পাড়া গ্রামে একটি বাড়ীতে মা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করতো।
সে চাঁদপুর একটি বিশ্ব-বিদ্যালয় কলেজে ইংরেজী বিষয় নিয়ে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করতো। শুক্রবার জমিজমা নিয়ে জসিম পাটোয়ারীর পরিবারের সাথে কথা-কাটাকাটি হয়। পরদিন শনিবার দুপুরে প্রতিপক্ষ জসিম পাটোয়ারীর ছেলে লিংকন পাটোয়ারী লোক পাঠিয়ে সায়েমকে বাড়ির বাইরে ডাকে। সায়েম না যেতে চাইলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ির বাইরে আনে। নিজ বাড়ী থেকে কিছুদুর আসার পর লিংকন, লিয়ন, লিপন সহ ১৮/২০ জন যুবক সায়েমকে বিনা কারনেই মারধর করে। মারধর করে তাকে পাশের একটি ডোবায় ফেলে দিয়ে যায় তারা। গুরুতর আহত সায়েম চিৎকার দিতে থাকে। সায়েমের চিৎকারে তার স্বজন ও আশে পাশের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই লিংকন ও তার বাহিনী পালিয়ে যায় পালিয়ে যায়।লোকজন আহত সায়েমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্য রাতে কলেজ ছাত্র সায়েম মারা যায়৷

সায়েমের নিকটাত্মীয় সূত্রে জানাযায়, টিউশনির টাকায় নিজের পড়ার খরচ ও পারিবারিক ব্যয় বহন করতো এই কলেজ ছাত্র সায়েম।জমিনের সীমানা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। মৃত সায়েমের মা পারুল বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে লাকসাম থানায় মামলা দায়ের করেন৷

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহেদুল ইসলাম শাহিন বলেন, মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক তাদের বাড়ীতে যাই। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন সেটা আইনি বিষয়, ব্যাপারটা আইনের মাধ্যমে দেখা হচ্ছে।

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনসার্জ নিজাম উদ্দিন জানান, ঘটনার পর (৬ জুলাই) ছয় জনের নামে মামলা দায়ের করা হয়েছে৷ আসামিরা পলাতক আছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ আমরা তদন্ত করছি। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net