1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ২৫০০০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ২৫০০০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার

মো. ইকবাল হোসেন:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ফুলতলা বাজারে অবস্থিত হেলথ ডায়াগনিষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে আজ ৯ জুলাই বৃহস্পতিবার মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী ২৫০০০ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- বশিরুল ইসলাম।

এর আগে অভিযোগ ওঠেছিল হাসপাতালটিতে অভিজ্ঞ ডাক্তার ও নার্স ছাড়া চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, হাসপাতালটিতে পল্লী চিকিৎসক দ্বারা পরিচালিত হওয়ায় টাকা খরচ করেও রোগীরা প্রকৃত সেবা পায় না।

আল- বশিরুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযানে গিয়ে অনিয়ম পাই। হাসপাতালটিতে অভিজ্ঞ নার্স নেই এবং ডায়াগনিষ্টিক সেন্টারের অনুমতির কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। সাইনবোর্ডে ডায়াগনিষ্টিক সেন্টার থাকলে ও বাস্তবে পেশেন্ট বেড ও ডেলিভারি বেডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এবং ওয়ান টাইম গ্লাভস ব্যবহার করে শুকাতে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডাক্তার উপস্থিত না থাকলে ও অক্সিজেন সিলিন্ডার বিদ্যমান পাওয়া গেছে। ওষুধ রাখার ফ্রিজে তরকারির বাটি এবং
ব্যবহৃত সরঞ্জামাদি যত্রতত্রভাবে ফেলানো অবস্থায় পাওয়া যায়। হাসপাতালটিকে অনুমতিপত্র দেখানোর জন্য সময় বেধে দেয়া হয়েছে এবং তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net