1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে আজকের ৪ জনসহ করোনা সংক্রান্ত ২১ জনকেই দাফন করেছে ইসলামী ফাউন্ডেশন। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঝিনাইদহে আজকের ৪ জনসহ করোনা সংক্রান্ত ২১ জনকেই দাফন করেছে ইসলামী ফাউন্ডেশন।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২৮৭ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে তাদের মৃত্যু হয়। শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে বড়বাড়ি বগুড়া গ্রামের মৃত আব্দুর রকিবের স্ত্রী বিলকিস রকিব নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ শহরের টি এন্ড টি পাড়ায় সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে তাজুল ইসলাম মারা গেছেন। এছাড়াও শহরের এইচ এস এস সড়কের থানা পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলামের স্ত্রী শিরীন সুলতানা পলি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানার ছোট বোন। এদিকে শহরের আদর্শপাড়ার নওশের আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসি এ কে এম মামুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত দুই দিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ ও আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণ তাদের দাফন সম্পন্ন করেন। উল্লেখ্য এই নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃতবরণকারী ২১ জনকে দাফন করেছে ইসলামী ফাউন্ডেশন, ঝিনাইদহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net