1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজয় দিবসে ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তা'র দেয়ালিকা অপরাজেয়-২০১৯ প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

বিজয় দিবসে ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তা’র দেয়ালিকা অপরাজেয়-২০১৯ প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার

সুফিয়ান রাসেল, কুমিল্ল :
মহান বিজয়ের ৪৮ তম দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য সমৃদ্ধ ব্যতিক্রমী দেয়ালিকা ‘অপরাজেয়-২০১৯’ প্রকাশ করেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তা।

এতে শিক্ষক-শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, কবিতা, গল্প, খোলা চিঠি, অনুভূতি প্রকাশ সহ বিজয়ের প্রতিচ্ছবি সম্বলিত দৃশ্যকাব্য স্থান পায়।

আজ কলেজের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালে এর মোড়ক উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া।

সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কবির উদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, ক্যাম্পাস বার্তা উপদেষ্টা তপন ভট্টাচার্য, নিলুফার সুলতানা প্রমুখ।

এসময় কলেজ অধ্যক্ষ সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। তিনি বলেন, ক্যাম্পাস বার্তা মহান বিজয়ের ইতিহাস নিয়ে চমৎকার দেয়ালিকা প্রকাশ করে তাদের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। তিনি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তা’র- সম্পাদক মাহদী হাসান, বার্তা সম্পাদক মহিউদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক আশিক ইরান, বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু সুফিয়ান রাসেল, পাঠাগার সম্পাদক আশিকুর রহমান,আইটি সম্পাদক জহিরুল ইসলাম মাহির, সহ সাহিত্য সম্পাদক কানিজ ফাতেমা শিরিন, সম্পাদনা সহযোগী – উম্মে হাবিবা জ্যোতি, রুহিতুল ইসলাম হৃদয়, আনোয়ার হোসেন,সাহাব উদ্দিন সজিব, মিসবাহুর রহমান, বেলাল হুসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net