1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ঈদুল আজহার গরু বাড়ীতে যাবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

রংপুরে ঈদুল আজহার গরু বাড়ীতে যাবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩২১ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার বাসিন্দাদের জন্য পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখেই এবার বর্তমান করোনা পরিস্থিতিতে আক্রান্ত থেকে রেহাই পেতে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে ভিন্ন আংগিকে কোরবানির গরুর সংগ্রহের জন্য হাট বসিয়েছেন ইন্টারনেটের মার্ধ্যমে। রংপুর জেলার ৮টি উপজেলার মানুষের জন্য পবিত্র ঈদুল আজহার গরু ক্রয়ের মার্ধ্যম হিসেবে অনলাইনকে বেচে নিয়ে ৯টি পশুর হাট চালু করা হয়েছে। রংপুর জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ‘পশুরহাট’ নামে একটি অনলাইন পেজ খুলে এই হাট চালু করেছে। অনলাইন পেজে গরু-মহিষ-ছাগল পালনকারিদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর আশাবাদি এই অনলাইন গরুর হাটে ব্যাপক সারা পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে।
জেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রংপুরের ৮ উপজেলায় ৮টি এবং জেলায় একটি অনলাইন পশুর হাট করা হয়েছে। ‘পশুরহাট’ নামক এই অনলাইন পেজের মাধ্যমে ক্রেতারা সহজেই গবাদি প্রাণি কেনাবেচা করতে পারবেন। এই হাট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।
রংপুরসহ দেশের অন্য স্থানেও গবাদি প্রাণি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এসব বিষয়ে রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করছে প্রাণিসম্পদ বিভাগ।
সূত্রমতে জেলায় গরু, ভেড়া ও ছাগল রয়েছে এক লাখ ৯০ হাজার। আর জেলায় পশুর চাহিদা রয়েছে এক লাখ ৫০ হাজার। রংপুর জেলার চাহিদা মিটিয়েও ৪০ হাজারের বেশি গরু-ছাগল উদ্বৃত্ত থাকবে। জেলায় খামারী এবং গরু পালনকারির সংখ্যা হচ্ছে ২৪ হাজার। প্রাণি সম্পদ অফিস গবাদিপশুর খামারী ও পালনকারিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব পশু পৌঁছে দেবেন।
খামারীদের মর্ধ্যে বেশ কয়েকজন খামারী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা দুর্যোগে অনলাইন পশুর হাট খামারীদের পশুর ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপশি করোনা সংক্রমণ ঝুঁকিও কমাবে।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খন্দকার শাহ জালাল শ্যামল বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুকে বলেন, অনলাইনে পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন হাটের মার্ধ্যমেই অনেকেই কোরবানির পশু কিনবেন বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net