1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উদাস ছোট্ট বেলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

উদাস ছোট্ট বেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৫৬৮ বার

হাসিনা ইসলাম সীমা:

পদ্ম পুকুর মধ্য দুপুর
শ্যামা মেয়ের বাজে নূপুর
নদীর জলে আজলা ভরে
পানির তিয়াস মিটতো ওরে।

অলস দুপুর গাঙের পাড়ে
দিতাম পাড়ি ভেলায় চড়ে
হাস্নাহেনা আর মাধবীলতা
কুঁড়িয়েছি বনের বাহারী পাতা।

খড়ের গাদায় লুকোচুরি
আনন্দে যেন মরি মরি
কই গেল সেই ছেলেবেলা
হারিয়ে গেল বউচি খেলা !

শাপলা শালুক কলমীলতা
কচুরীপানা আর পদ্মপাতা
বাঁশের সাঁকো গাছের ভেলা
হায়রে আমার উদাস ছোট্টবেলা !

কলিম মাঝির গানের টানে
লগি মারতো ঝড় তুফানে
মন পবনের বৈঠা বেয়ে
হারিয়ে যেত প্রেমের ধ্যানে !

সাঁঝের বেলা ভাঙতো খেলা
পড়াশুনার সে কি জ্বালা
সন্ধ্যাকাশের তারা গোনা
আমরা ছিলাম ছোট্ট সোনা !

শীতের রাতের পিঠা পুলি
নানীর স্মৃতি যাইনি ভুলি
অতিথি এলে পিঠার রীতি
সবই আজ অতীত স্মৃতি !

দাদীর মুখে গল্পের ঝুলি
আহা ! কেমন করে সেদিন ভুলি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net