1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা কারাগারে ১ মহিলা হাজতির আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

মাগুরায় জেলা কারাগারে ১ মহিলা হাজতির আত্নহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার

মোঃ সাইফুল্লাহঃ ১৫ জুলাই বুধবার দুপুরে মাগুরা কারাগারের মহিলা ওয়ার্ডের গোসলখানায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুফিয়া খাতুন (৩৭) নামে এক মহিলা হাজতি । সুফিয়া খাতুন ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ খাজুরিয়া গ্রামের সাহাজউদ্দিন হাওলাদের মেয়ে।
উল্লেখ্য গত ৮ মার্চ মাগুরা শহরের কলেজপাড়ায় ভাড়া বাড়িতে থাকা অবস্থায় সুফিয়া খাতুন সাথি তার মেয়ে মাহিকে শ্বাসরোধে হত্যার পর নিজেও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনার দিন পুলিশ তাকে আটক করে।
মাগুরা কারাগারের সুপারিনটেনডেন্ট তায়েফ উদ্দিন জানান, মানসিকভাবে অসুস্থ্ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে ৪৭ দিন থাকার পর ব্যবস্থাপত্রসহ সম্প্রতি মাগুরা কারাগারে ফেরত এসেছেন। কিন্তু বুধবার দুপুরে মহিলা ওয়ার্ডের গোসলখানার দরজায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সুফিয়া খাতুন।
দুপুরে সাথিসহ আরও ৪ জনকে একসঙ্গে গোসলে পাঠানো হয়। কিন্তু ৪ জন ওয়ার্ডে ফিরলেও সাথি না ফেরায় খুঁজতে গিয়ে গোসলখানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে ২টার দিকে তার মৃত্যু হয়।
সাথির ঘনিষ্টজনরা জানায়, গত তিন বছর ধরে তিনি মাগুরা শহরের ফায়ার স্টেশনের পেছনে মৃত শাহাদত হোসেনের বাড়ির তিন তলায় স্বামী মননু মিয়া ও শিশু কন্যা মাহিকে নিয়ে বসবাস করতেন। কিন্তু এ বছরের জানুয়ারি মাসে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপরও সে নিজের শিশু কন্যা মাহিকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন।
কিন্তু ৮ মার্চ তারিখ দুপুরে শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালালে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।
জানাগেছে,১৫ বছর পূর্বে লক্ষ্মীপুর জেলায় আবু তালেব নামে এক ব্যবসায়ীর সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। সেখানে তানজিরা এবং নাজিয়া নামে তার দুটি মেয়ে রয়েছে। কিন্তু আচরণগত সমস্যা এবং অসংলগ্ন চলাফেরার কারণে বছর সাতেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর সুফিয়া মাগুরা শহরের বেলনগর গ্রামের মননু মিয়াকে বিয়ে করলেও সেটিও স্থায়ী হয়নি।আজ রাত সোয়া ৮টার দিকে মাগুরার জেল সুুুপার তায়েফউদ্দদিন জানান -সুফিয়া খাতুন সাথীর লাশের সুরোতহাল চলছে এরপর পোস্টমডেম শেষে লাশ তার স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net