1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে

পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৯৮ বার

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম)ঃ
পটিয়া মোজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ লিটন মিয়া (২৬), ময়মনসিংহ জেলার, নান্দাইল থানার,খারুয়া ইউনিয়নের উত্তর মহেশকুড়া এলাকার পিতা- মোঃ মাইজ উদ্দিন পুত্র। লিটন মিয়া গাজীপুর চৌরাস্তা এলাকায় একজন ব্যবসায়ীর নিকট পাচার করে বলে জানায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ শনিবার সকালে – মোঃ লিটন মিয়া (২৬), নামে এক জনকে আটক করা হয়। সে টেকনাফ হতে ইয়াবা নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় একজন ব্যবসায়ীর নিকট পাচার করে বলে জানায়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net