ঢাকা   ০৯:০১:৪৩ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতির ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৭২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
বাংলাদেশ আওয়ামীলীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি,গুইমারা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জামে মসজিদ ও গুইমারা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলা ইউনিটের আজীবন সদস্য,প্রায়াত সাংবাদিক মো: হানিফ এবং বর্তমান গুইমারা প্রেস ক্লাবের সদস্য রেজাউল আলম শুভ’র বাবা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: জাহাঙ্গীর আলম গতকাল ১৮ জুলাই দিবাগত রাত ৩ টায় চট্রগ্রামের মেট্রো-পলিটন হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি–ওয়া ইন্না-ইলাইহি রাজিউন) দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।
রবিবার বাদ জোহর গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।চট্রগ্রামের রাউজানে ২য় জনাযার পর সেখানেই তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।অনুষ্ঠিত নামাজে জানাযায় অংশগ্রহন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগরে সাবেক সাধারন সম্পাদক জাহেদুল আলমসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ,গুইমারা নির্বাহী অফিসার তুষার আহমেদ গুইমারা থানা ওসি তদন্ত মো: সফিক,গুইমারা প্রেস ক্লাবের সদস্য সচিব এম দুলাল আহাম্মদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
তাঁর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,জেলা আওয়ালীগ সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,সাধারণ সম্পদক নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ জেলা এবং মাটিরাংগা,মানিকছড়ি, পানছড়ি রামগড়সহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিকে জনাব জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গুইমারা উপজেলায় নেমে আসে শোকের ছাঁয়া,গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ,সংগঠন ও প্রতিষ্ঠান।মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,এবং জেলা ও মাটিরাংগা,মানিকছড়ি, রামগড়,পানছড়ি উপজেলা আওয়ামীলীগ পরিবার বিভিন্ন ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি