1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নরসিংদীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৩০ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
পলাশে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গজারিয়া ইউনিয়নের পীতাম্বরদী গ্রামের আঃ বাতেন মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৪), ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২২) ও পারুলিয়ার আব্দুর রউফ মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফিক (৩৫)।
শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই মোস্তাক আহমেদ ও এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পলাশ বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের অপর পার্শ্বে জনৈক শাহিন স্টোরের সামনের পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত শীর্ষ ৩ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
এসময় গ্রেফতারকৃতদের দখল হতে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net