1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগে ঈদ উপহার পেল ৫৮০পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

সেনবাগে ঈদ উপহার পেল ৫৮০পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭২১ বার

মাহবুবুর রহমান :
গরীব, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া ৫৮০টি পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন নোয়াখালীর সেনবাগের ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’। পরিবারগুলোর মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫টি গরু জবাই করে মাংস’সহ পৌঁছে দেওয়া হয়েছে ঈদ উপহার।

শনিবার সকালে ঈদের নামাজ আদায় শেষে অর্জুনতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদ উপহার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন।

ফাউন্ডেশনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য মো. জাবের জানান, গরীব, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোর কুরবানি দেওয়ার সমর্থ থাকে না। তাদের ঈদ আনন্দ দিতে সৈয়দ হারুন ফাউন্ডেশনের আয়োজনে ৫টি গরু জবাই করা হয়েছে। উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৯টি ও ডমুরুয়া ইউনিয়নের ১টি ওয়ার্ডের মোট ৫৮০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। যার মধ্যে ছিল কুরবানি মাংস, চাল, আলু, সয়াবিন তেল, মসলা, সাবান ও মাস্ক। দিনব্যাপী এ ঈদ উপহার গাড়ী যোগে বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছেন ৩০জন সেচ্ছাসেবী। গত ঈদুল ফিতরেও ৪০০টি পরিবারকে ঈদ উপহার দিয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, প্রতিষ্ঠানটির আহবায়ক মোকলেছুর রহমানসহ অনান্য সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net