ঢাকা   ০৫:২৬:২৮ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসির সঙ্গে কথা বলার মতো রুচি আমার নেই: মির্জা ফখরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : ‘নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কথা বলার মত রুচি আমার নেই। ফ্রাংকলি স্পিকিং। ইদানিংকালে তাঁদের (ইসি) সঙ্গে কোনো কথাই বলতে চাই না।’
আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  
ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
প্রার্থীদের নাম ও পরিচয় জানানোর পর ইসি নিয়ে মির্জা ফখরুল ইসলামকে প্রশ্ন করেন সাংবাদিকরা।  
ইসির উদ্দেশে কিছু বলবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ইদানিংকালে তাঁদের (ইসি) সঙ্গে কোনো কথাই বলতে চাই না। কারণ গত নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এখনও প্রধান নির্বাচন কর্মকর্তা কথা বলেন, কী বলব তাঁর সম্পর্কে; বলতে চাই না আর কি। মাহবুব তালুকদার সাহেবের কথাই তো যথেষ্ট। উনি যে বক্তব্য দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন তাতেই নির্বাচন কমিশন সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যায়। তারপরও যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু রাষ্ট্রে বিশ্বাস করি, আমাদেরকে তো প্রতিষ্ঠান মানতে হয়। আপনারা দেখছেন বিচারালয়ে আমরা কী ধরণের বিচার পাচ্ছি। তারপরও তো আমরা বিচারালয়ে যাচ্ছি। উপায় তো নেই। কিন্তু এগুলো ইনস্টিটিউশন অব দি স্টেট। একই ভাবে নির্বাচন কমিশন একটি ইনস্টিটিউশন। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, নির্বাচনে বিশ্বাস করি আমাদের তো বিকল্প পথ জানা নেই। যেহেতু আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বিশ্বাস করি, সেহেতু আমাদের সেভাবেই যেতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আন্দোলন বলেন আর যাই বলেন ফাইনালি তো নির্বাচন। সে নির্বাচনের মধ্য দিয়েই তো যেতে হয়। সেজন্য আমরা এতে পার্টিসিপেট করছি। নির্বাচন কমিশনের কাছে খুব বেশি আশা আমাদের নেই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি