ঢাকা   ০৯:২১:৩৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে শিশু ও গৃহবধুর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭০৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক গৃহবধূ ও দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে শহরের বিলাসদী এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বিলাসদী মহল্লার আল্লাহু চত্বর এলাকার মৃত মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও তার দেবরের দুই বছর বয়সী সন্তান হাফসা আক্তার।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গৃহবধূ সেলিনা বেগম তার দেবরের দুই বছর বয়সী কন্যা হাফসা আক্তারকে সাথে নিয়ে বাসা থেকে হাঁটতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে তাদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

আজ রবিবার সকালে স্থানীয়রা বিলাসদী মহল্লার রেললাইনের পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেন। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি