1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোর-ডাকাত-দুর্নীতিবাজে ভরে গেছে স্বাস্থ্যখাত : রিজভী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চোর-ডাকাত-দুর্নীতিবাজে ভরে গেছে স্বাস্থ্যখাত : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭২৯ বার

জ্যেষ্ঠ প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

দেশের স্বাস্থ্যখাত চোর-ডাকাত-দুর্নীতিবাজে ভর্তি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, এই খাত থেকে প্রতিদিনই দুর্নীতিবাজ বের হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাস্থ্যখাতের সাথে জড়িত হয়ে সবকিছুর এক জালিয়াতি চক্র তৈরি করেছে এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক গান ও ভিডিও ক্লিপের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

১৫ আগস্ট নিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘আগস্ট মাসে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরাও এটা মর্মান্তিক মনে করি। এজন্য আপনি (প্রধানমন্ত্রী) এতিম হয়েছেন। আমরা অস্বীকার করছি না। কিন্তু ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত রক্ষীবাহিনীর ছোড়া গুলিতে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মী নিহত হয়েছেন, যারা অনেকেই বিয়ে করেছিলেন, তাদের বাচ্চারা এতিম হয়েছে, তাদের সম্পর্কে তো গতকাল আপনি কিছু বলেননি। এটাও তো বলা উচিত ছিল। আপনি না দেশের প্রধানমন্ত্রী?’

‘আপনাদের সরকারের কারণে সারাদেশে যারা এতিম হলো তাদের কথা তো বলা উচিত ছিল। শুধু নিজের কথা বলেন! আপনার শাসনামলে গত ১২ বছরে মিথ্যা ক্রসফায়ার-গুমের শিকার হয়েছেন যারা, যে মানুষদের হত্যা করা হয়েছে তাদের ছেলেমেয়েরা এতিম হয়েছে, তাদের কথা তো বলেননি। আপনি দেশের প্রধানমন্ত্রী সেজেছেন, অথচ এদের কথা বলেন না।’

বিএনপির এই নেতা বলেন, গোটা দেশকে অন্ধকার গহ্বরে পরিণত করা হয়েছে। জনগণের পকেট মেরে বিত্ত-বৈভব হয়েছে কার? আপনার দলের নেতাকর্মীদের। আপনি এতিমদের ভবিষ্যতের কথা বলেন। অথচ কানাডার বেগম পাড়া আর মালয়েশিয়ার সেকেন্ড হোমে আপনার দলের নেতাকর্মীদের যত টাকা গিয়েছে সেই টাকা যদি যেতে না দিতেন তাহলে সে টাকা দিয়ে দিয়েই বড় বড় এতিমখানা তৈরি করতে পারতেন। তাহলে তো এতিমদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য- সব ব্যবস্থা করা যেত।

রিজভী বলেন, দুঃসহ বিভীষিকা সর্বত্র বিরাজমান। বিশেষ করে গত কোরবানি ঈদের পর থেকে করোনার প্রকোপ আরও বেড়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন করোনা কমে গেছে।প্রতিদিন ব্রিফিং করে কম করে বললেও মানুষ কিছুটা জানতে পারছিল, কিন্তু সরকার মনে করছে তারা বিব্রত হচ্ছে, এজন্য ব্রিফিং বন্ধ করে দিয়েছে।

চোর-ডাকাত-দুর্নীতিবাজে স্বাস্থ্যখাত ভরে গেছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, এই খাত থেকে প্রতিদিনই দুর্নীতিবাজ বের হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাস্থ্যখাতের সাথে জড়িত হয়ে নকল মাস্ক-পিপি, করোনা মোকাবিলার জন্য যত স্বাস্থ্য সরঞ্জাম, সবকিছুর এক ধরনের জালিয়াতি চক্র তৈরি করেছে, এই স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে। এই স্বাস্থ্যখাতে যত দুর্নীতি হয়েছে সেগুলোর টাকা দিয়েই তো এতিমদের জন্য কোনো ব্যবস্থা করা যেত।

এতিমদের প্রাপ্য টাকা দিয়ে প্রধানমন্ত্রী তার দলের নেতাকর্মীদের ভবিষ্যৎ রচনার সুযোগ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সালাউদ্দীন ভূইয়া শিশির, জাসাসের সহ-সভাপতি ইথুন বাবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net