1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিসিইউ চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিসিইউ চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬৩৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বন্ধ হয়ে যাওয়া করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) পুনরায় চালু, ২৪ ঘণ্টা প্যাথলজি চালু রাখা এবং চিকিৎসক-নার্সসহ জনবল নিয়োগ দেয়ার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি ও মানুষের জীবন-মরণের সমস্যাকে পুঁজি করে ব্যবসা করার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করে বক্তৃতা করেন জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির জেলার সদস্য সচিব আবুল হাশেম বিএসসি, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ প্রমুখ।

এ সময় জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট সোহেল রানা, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল হুদা দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, সরকারি ওষুধ সরবরাহ থাকলেও হাসপাতাল থেকে বিনামূল্যের অনেক প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় না। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-নার্স না থাকায় চিকিৎসাসেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ সমস্যা দীর্ঘদিনের হলেও সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকরী কোনো প্রদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গবাজার এলাকায় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net