1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬৯৮ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মাহফুজ (১৮) নামে পর্যটক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় এই যুবক। তার সাথে আসা মোঃ হুমায়ুন সাংবাদিকদের এই তথ্য জানান।

নিখোঁজ হুমায়ুন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকার মাহবুবুর রহমানের পুত্র। তিনি বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

নিখোঁজ মাহফুজের বন্ধু মোঃ হুমায়ুন জানান, তারা ২৫ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তারা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন।
গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে থাকে মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় আরেক বন্ধু জিহাদ। তখন দুইজনই ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। সাথে সাথে অন্যরা এগিয়ে মাহফুজকে উদ্ধার করতে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় যায় মাহফুজ।
পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বীচকর্মীদের জানানো হয়। বীচকর্মীরা খোঁজেও এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক মাহফুজের সন্ধান পাননি।

এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার সাথে ট্যুরিস্ট পুলিশ ও বীচে নিয়োজিত ডুবুরীরা তাঁর খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net