1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্র মোকাবেলায় মৎস্যজীবী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্দুর রহমানের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ষড়যন্ত্র মোকাবেলায় মৎস্যজীবী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্দুর রহমানের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৮০৩ বার

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা ও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

তিনি বলেন, ৭১ এর পরাজিত স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতা হরণ করার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্ৰেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় আব্দুর রহমান তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

আব্দুর রহমান বলেন, ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তানি অপশক্তি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। ১৫ আগস্টের হত্যাকান্ড এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন তিনি।

মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি মোহাম্মদ আলমসহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net