1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যেকোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে জামায়াত- ড. শফিকুল ইসলাম মাসুদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যেকোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে জামায়াত- ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৭১৬ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে বলেন, জামায়াতে ইসলামী বন্যা সহ যেকোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। তিনি বন্যার্ত মানুষদেরকে বিপদে ধৈর্য্য ধারন করার আহ্বান জানান এবং পরিস্থিতি মোকাবিলায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সহযোগিতা চেয়ে দোয়া করেন। এসময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গত অসহায় মানুষের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। পানিবন্দি মানুষদের কল্যাণে দলমত নির্বিশেষে সহযোগিতার হাত প্রসারিত করে সবাইকে ভূমিকা রাখতে হবে। সরকারের উচিত প্রত্যন্ত এলাকার বন্যাকবলিত এই সকল মানুষের তালিকা করে তাদের পাশে দাঁড়ানো।

তিনি আজ শুক্রবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার ৭০নং ওয়ার্ডের বন্যা কবলিত রাজাখালি, ঠুলঠুলিয়া এবং ধিৎপুর এলাকায় শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, ডেমরা থানা উত্তরের আমীর মোহাম্মদ আলী, জামায়াত নেতা মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, সাহেব আলী, ওমর আলী এবং আব্দুর রহিম প্রমুখ সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বৃষ্টির মৌসুম শুরুর সাথে সাথেই নদী ভরাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের অদক্ষতা ও অব্যবস্থাপনার ফলে প্রতি বছরই মানুষ পানিবন্দী হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় সাধারণ মানুষের দূর্ভোগ শেষ হয় না। বন্যার্তদের দুর্ভোগ লাঘবের প্রধান দায়িত্ব সরকারের। তিনি সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষকেও বন্যার্তদের দুর্ভোগ লাঘবের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানান। তিনি আরও বলেন, ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা হলে সাধারণ মানুষের আর কোন দুর্ভোগ থাকবেনা উল্লেখ করে তিনি সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে ভুমিকা পালনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net