1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ নাশী খাল তিন দশক ধরে অস্তিত্ব সংকটে! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

ঈদগাঁহ নাশী খাল তিন দশক ধরে অস্তিত্ব সংকটে!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২০৬ বার

কক্সবাজার সদরের ঈদগাঁহ ইউনিয়নে ফসলী জমির উপর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক জলাধার নাশী খাল বিগত তিন দশক ধরে ক্রমাগতভাবে দূষণ,দখল ও ভরাটের ফলে অস্তিস্ত্ব সংকটের মুখে পড়েছে ।

হারিয়ে গেছে ইউনিয়নের দরগাহপাড়া থেকে কালিরছড়া খাল পর্যন্ত প্রায় ৫ কিমিঃ দীর্ঘ এ খালের অতীত জৌলুস ও প্রাণবৈচিত্র্যতা।

নেই আগের সেই প্রাণচঞ্চল গতিধারা। অথচ নিকট অতীতেও এই অঞ্চলের কৃষিসেচ, গৃহস্থালির ব্যবহার ,জীববৈচিত্র্যতা রক্ষা , বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্যের প্রজননক্ষেত্র ও অভায়াশ্রম, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যা ও অতিবৃষ্টির পানি নিষ্কাশনসহ বহুমাত্রিক ব্যবহারে এ নাশী খাল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এসেছে।
সভ্যতার বিবর্তন আর সভ্য মানুষের প্রকৃতি বিরোধি কর্মকাণ্ড কেড়ে নিয়েছে চিরচেনার এ নাশী খালের প্রাণপ্রাচূর্য্যতা ও চিরসবুজ তারুণ্য।

অস্তিস্ত্ব সংকটাপন্ন নাশী খালকে বিপন্নতা থেকে রক্ষা করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে তার বহুমূখী ব্যবহার নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিকল্পিত, টেকসই ও সমন্বিত উন্নয়নের উদ্যোগের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজখবর নিয়ে জানা গেছে, নাশী খাল একটি প্রাকৃতিক জলাধার এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক স্বীকৃত জীবন্ত সত্ত্বা।

এ খালের অভ্যন্তরে কোন প্রকার ময়লা-আবর্জনা বা বর্জ্য পদার্থ ফেলা কিংবা খালের পানি দূষিত বা খাল ভরাট বা দখল কার্যক্রম সংঘটন বা প্ররোচনা দেয়া আইনগতভাবে দণ্ডনীয় ও ফৌজদারি অপরাধ বলে নির্দেশনা রয়েছে।

এলাকার সচেতন মহল নাশী খালে কোন প্রকার ময়লা – আবর্জনা বা বর্জ্যপদার্থ ফেলা এবং যেকোন ধরণের ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার অহবান জানিয়েছেন।

নাশী খালকে দুষণ, ভরাট এবং বিপন্নতা থেকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন পরিবেশবাদী ও কলামিষ্ট কাফি আনোয়ার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net