1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোহদায়ে কারবালা সত্য-মিথ্যার প্রভেদকারি- মোজাহেদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

শোহদায়ে কারবালা সত্য-মিথ্যার প্রভেদকারি- মোজাহেদুল ইসলাম

প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭৬৮ বার

অভুক্ত, পিপাসার্ত বেহেশতি যুবাদের সর্দার খায়বরের ঐতিহ্যবাহি আসাদুল্লাহিল গালিব, মওলা আলি শেরে খোদা রাঃ এর জুলফিকার তরবারির উপর ভর দিয়ে শাহাদাতের শুরা পান করার জন্য অপেক্ষা করছেন…

করবালার সৌভাগ্যবান সাথিদের সামনে বললেন, “আগামিকাল শত্রুর সাথে সত-মিথ্যার পার্থক্যের দিন, আগামিকাল শাহাদাতের দিন। পরিক্ষার সময় অত্যাসন্ন….

যে পবিত্র মস্তক গুলো এজিদ বাহিনীর হাজার হাজার তীর, বর্শা, তরবারির সামনে ইমামে আলি মকামের জন্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য কোরবান হবে তবু নত হবেনা সেই মস্তক গুলো ফজরের নামাযের সেজদায় রত। আল্লাহর দেয়া জীবন আল্লাহর পথেই বিলিয়ে দেয়ার জন্য প্রস্তুত….

প্রতিপক্ষ শিবির হতে এক বীর বেরিয়ে এলেন। ইমামের সামনে এসে বললেন, “আমি আপনার আসামি, আপনার দলকে ঘেরাও করে কারবালায় নিয়ে এসেছি! এখনো কি আমার তওবা কবুল হবে?” ইমামের কাছে তওবা কবুলিয়তের নিশ্চয়তা নিলেন। ইমাম তাকে ঘোড়া থেকে নেমে আসতে বললে ইমামের পক্ষে যুদ্ধ করতে করতে শাহাদাত লাভ না করা পর্যন্ত ঘোড়া থেকে না নামার কথা জানিয়ে তরবারি উঁচিয়ে চললেন এজিদ বাহিনির দিকে। কারবালায় ইমামের সাথিদের মধ্যে প্রথম শহিদের মর্যাদা লাভ করলেন। এবার বাকিদের পালা….

পালা এর সেই বাগানের সব ফুলদের। উম্মতের প্রতি যেই বাগানের রক্ষণাবেক্ষণের দাবি ছাড়া আর কোন দাবি ছিলনা মহান রবের সৃষ্ট সমগ্র বাগানের একমাত্র মালি নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। যুদ্ধের ময়দানে নামলেন জামালে মোস্তফা, শেকলে মুহাম্মদ (সাঃ) ইমাম আলি আকবর (রাঃ)। আলি আকবর রাঃ শহিদ হয়ে গেলেন। কারবালা সংঘটিত হবার আগ পর্যন্ত ইমাম আলি মকাম ইমাম হোসাইন (রাঃ) চুল, দাড়ি কালো ছিল। যখন আলি আকবর রাঃ লাশ কাঁধে বহন করে আনছিলেন তখন তার সব চুল-দাড়ি সাদা হয়ে বার্ধ্যকে পৌঁছে গিয়েছিলেন! একে একে ময়দানে লুটিয়ে পরছে নবি বাগানের ফুল গুলো…

ইমামের কোলে তিরবিদ্ধ আলি আজগর রাঃ শাহাদাৎ বরণ করলেন! আল্লাহর সন্তুষ্টির উপর ধৈর্য ধারণ করলেন। কোরবানি কবুল করে নেয়ার জন্য রবের দরবারে প্রর্থনা করলেন!

এজিদ বাহিনির সামনে অর্শ্বপৃষ্টে আরোহি ইমাম! যার ব্যাপারে কুল, কায়েনাতের সর্দার নবি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে”! কেমন ব্যক্তিত্বের সামনে তারা তরবারি হাতে দাড়িয়ে আছে তা তারা জানত। তবু ক্ষমতার লোভ, অর্থ সম্পদের মোহ, ক্ষণস্থায়ি জিবনের মিছে মায়া, এজিদের কর্মকান্ড তাদের চোখে পর্দা টেনে দিয়েছে। আজো ক্ষমতার লোভ, অর্থ সম্পদের লোভ মানুষকে জালিম করে তোলে।

শেরে খোদা’র নয়নমনি ইমাম আলি মাকামকে দন্ডায়মান দেখে এজিদ বাহিনি ভয়ে অস্থির। একক যুদ্ধে তো কেউ আসছেই না, সম্মিলিত যুদ্ধেও ভয় পাচ্ছে! সেই থেকে এখনো ন্যায়/সত্যের পক্ষে একজনকে অন্যায়/অসত্যের পক্ষে হাজার জন ভয় পেয়ে আসছে। সামনা সামনি ভয় কাটাতে চর্তুদিক থেকে ঘিরে তীর, বল্লম, আর তরবারি চলতে লাগলো। কাপুরুষের তরবারি পেছন থেকেই চলে। ইবনে মোলজেম ও মওলা আলি রাঃ কে পেছন থেকে আঘাত করে শহিদ করেছিলেন। আঘাতে আঘাতে জর্জরিত ইমামের পবিত্র দেহ ঘোড়া থেকে নেমে পরল। নামাযের সময় তাই একটু অবকাশ চেয়ে, রক্তাক্ত শরিরে তায়াম্মুম করে শেষ নামায, সিজদা আদায় করলেন। বদবখত, জাহান্নামি শিমর পবিত্র শরিরে তরবারি চালিয়ে দিলেন! শহিদ হলেন নবি বংশের উজ্জ্বল নক্ষত্র, ইমাম আলি মকাম, সৈয়্যদুশ শোহাদা হোসাইন (রাঃ)! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সেই শাহাদাৎ আজো সত্য-মিথ্যার প্রভেদকারি হয়ে আছে উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net