1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দার পিকেএ উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

মান্দার পিকেএ উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬১৩ বার

নওগাঁর মান্দায় পিকেএ উচ্চ বিদ্যালয়ে ১২ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর নিয়োগের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের রিরুদ্ধে।

এই নিয়োগ পরীক্ষা আগামীকাল সকাল ১০ টায় বিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে। নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিয়োগ প্রার্থী বিজন কুমার।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ঞপুর ইউনিয়নের পিকেএ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন করেন বিজন কুমার। কিন্তু নিয়োগ প্রদানের পূর্বে অপর এক প্রার্থীর কাছ থেকে ১২ লক্ষ টাকা নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আবার সেই প্রার্থীকে বাদ দিয়ে নতুন করে চলতি মাসের গত ২৪ তারিখ নিয়োগের বিজ্ঞাপন দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১৬ জন প্রার্থী আবেদন করেন।

জানা গেছে, ইতোপূর্বে বিদ্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য বিষ্ঞপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে ধনঞ্জয় দাসের কাছ থেকে অগ্রিম ১২ লক্ষ টাকা নিয়ে রেখেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এপদের একজন প্রার্থী বলেন, গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে রাতে পাহারাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছি। এই পদে নিয়োগ দেবেন বলে বিভিন্ন অযুহাতে প্রধান শিক্ষক আমার কাছে টাকা চেয়েছেন।

তিনি বলেন, আমার সাংসারিক অবস্থা শোচনীয়। গরু-ছাগল বিক্রি করে কিছু টাকা যোগাড় করেছিলাম। কিন্তু নিয়োগের আগে অন্য এক প্রার্থী মোটা অংকের টাকা দিতে চাওয়ায় প্রধান শিক্ষক আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা চেয়ে বসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রার্থীদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, নিয়োগের খরচ হিসেবে সামান্য কিছু টাকা আমরা নিয়ে থাকি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদকে দফায় দফায় ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম বলেন, আগামীকাল সোমবার বিদ্যালয়ে নিয়োগবোর্ড হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আর্থিক লেনদেনের বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net