1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অগ্নিকান্ড, দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অগ্নিকান্ড, দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার

দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬ টার সময় হাসপাতালের পরিত্যক্ত ষ্টোর রুমে এই ঘটনা ঘটে। তবে আগুন দেরিতে নিয়ন্ত্রনে আসলেও কারো হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কাছে এরকম কোন বক্তব্য পাওয়া যায়নি।

জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী ও পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম ঘটনা¯’ল পরিদর্শন করেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার সাথে সাথে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৮০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

তিনি বলেন, দিনাজপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা সোয়া ৭টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দিনাজপুর জেনারেল হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ বেসরকারী এ্যাম্বুলেন্স দিয়ে জেনারেল হাসপাতাল থেকে উদ্ধারকৃত প্রায় ৮০জন রোগীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

আগুন লাগার বিষয়ে তিনি বলেন, ‘ সর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net