ঢাকা   ১২:৫০:৪১ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কোন মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হুইপ ইকবালুর রহিম এমপি

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। করোনার এই দূর্যোগে প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায় সেজন্য চিকিৎসা সেবায় সর্বো”চ বরাদ্দ দিয়েছেন। করোনা যোদ্ধা চিকিৎসকরা করোনার এই মুহুর্তে নিজের জীবনকে বাজি রেখে মহামারির এই রোগকে সেবা দিয়ে যাচ্ছে। তারে এই অবদান পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ ভুলবে না। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অব¯’ানে রয়েছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীসহ সকল ধরনের রোগী সঠিক ভাবে চিকিৎসা সেবা পায় সে দিকে খেয়াল রাখতে হবে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা প্রতিরোধে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরনকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস, উপ-পরিচালক ডা: শাহ মোজাহেুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নজমুল ইসলাম, ডা: সিরাজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, সহযোগী অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, কার্ডিওলজির সহকারী অধ্যাপক ডাঃ শাহরিয়ার কবির, আইসিইউ-এর কনসালটেন্ট ডাঃ আকতার কামাল, নিউরোলজি বিভাগের প্রধান ডা: বদরুল হাসান, নিউরো সার্জারি প্রধান ডা: সারোয়ার মোর্শেদ, শিশু বিশেষজ্ঞ ডাঃ ফরিদ আহমেদ, ডাঃ মশিউর রহমানসহ চিকিৎসকবৃন্দ।

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি
তাং ০৩-০৯-২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি