1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী হাজী পাড়া শান্তি বাজার সড়কের বেহাল দশা! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুটাখালী হাজী পাড়া শান্তি বাজার সড়কের বেহাল দশা!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৪ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী হাজীপাড়া-শান্তিবাজার সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
এছাড়াও বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

৩ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়,ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল দশায় পরিণত হতে চলেছে। ভারী বর্ষনের ফলে গাড়ি চলাচল করায় সড়কটির একাংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের আশংকা দেয়া দিয়েছে।

ভেঙ্গে যাওয়া সড়কের অপর পাশে খুটাখালী ছড়ার পাশ ফলে এ ভাঙ্গনের সৃষ্টি হয়।

সড়কের একটি বড় অংশ ভেঙ্গে গিয়ে ধ্বসে পড়লেও সংশ্লিষ্টদের এখনো নজর পড়েনি।

ফলে এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থী,পথচারীরা পড়েছে বিপাকে।

বিশেষ করে রাতের বেলায় অনেকে দূর্ঘটনার কবলে পড়ে আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন উত্তরপাড়া,বাককুম,হাজীপাড়া,মেদাকচ্ছপিয়া ও কুতুবদিয়াপাড়া গ্রামের লোকজন যাতায়ত করে থাকে।

এছাড়া ওই সব গ্রামের কৃষকদের বিভিন্ন প্রকার কাঁচা তরকারি বাজারজাত,চিংড়ি ঘেরর মাছের গাড়ী এসড়ক ব্যবহার করে থাকেন।

ব্যবসায়ি আলম জানান, গত কয়েক সপ্তাহ ধরে সড়কটি ভেঙ্গে গিয়ে যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।
এখনো পর্যন্ত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে ভোগান্তি ও হয়রানীর শিকার হচ্ছে এলাকাবাসীসহ পথচারীরা।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহমান বলেন, এ সড়ক সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি আশাকরি দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।

জনগুরুত্বপূর্ণ সড়কটি গাইড ওয়াল দ্বারা সংস্কার করা না গেলে এলাকার জনসাধারণের দূর্যোগ লেগেই থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net