1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

নওগাঁয় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

নওগাঁর রাণীনগরে এলজিএসপি-৩ রাস্তা কাজের অনিয়ম ও নিম্মমানের উপকরন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের রাতোয়াল গ্রামের রাখালগাছী পাড়ায় এই সিসি রাস্তার কাজ চলমান রয়েছে। রাস্তার দৈর্ঘ্য:১০৭মি, প্রস্থ:২.১৩৩ মি:। এই কাজে এলজিএসপি-৩ (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) প্রকল্পের অর্থায়নে ২০১৯-২০ইং অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ লক্ষ ৭২ হাজার টাকা।

সরেজমিনে জানা যায়, এই রাস্তাটির কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুকে। বরাদ্দ অনুসারে কাজে উন্নত মানের নতুন ইট ব্যবহার করার কথা থাকলেও চেয়ারম্যান ওই রাস্তায় ব্যবহার করা দীর্ঘদিনের পুরাতন ইট ভেঙ্গে খোয়া করে সেই খোয়া দিয়ে রাস্তার সিসি ঢালাই দেওয়া হচ্ছে এবং রাস্তার দুই পাশে ওই ইট দিয়েই রেজিন দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য কাজে নিম্মমানের উপকরন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। বর্তমান সরকার যেখানে গ্রামে শহরের সুযোগ-সুবিধা প্রদান করতে বধ্য পরিকর সেখানে গ্রামীণ সিসি ঢালাই রাস্তার কাজে অনিয়মে হতাশ গ্রামবাসীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের অনেকেই বলেন চেয়ারম্যানের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। তাই রাস্তার কাজের এই অনিয়মের বিরুদ্ধে প্রকাশ্যে কারো কথা বলার ক্ষমতা নেই। এই রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। তাই আমরা চাই বরাদ্দে যে ভাবে বলা আছে ঠিক সেই ভাবেই করা হোক। তাতে অনন্ত আমরা রাস্তাটি কয়েক বছর ব্যবহার করতে পারবো। আর নিম্মমানের যে উপকরন দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে এতে করে নির্মাণের ৬মাসই টিকসই হবে না।

কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল বাবলু মন্ডল বলেন এই রাস্তা কাজে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে এই রাস্তারই পুরাতন ইটগুলোর মূল্য ধরে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই বরাদ্দ অনুসারে আমি রাস্তার কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন রাস্তার কাজে কোন অনিয়ম কিংবা নিম্মমানের উপকরন ব্যবহার করা হলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net