1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জ মেডিকেল কলেজের ৬তলা ভবন থেকে পড়ে নারী টেকনোলজিস্টের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

গোপালগঞ্জ মেডিকেল কলেজের ৬তলা ভবন থেকে পড়ে নারী টেকনোলজিস্টের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩০ বার

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ৬ তলা ভবন থেকে পড়ে গিয়ে সুম্মিতা মজুমদার ইভা (২৬) নামে এক নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলা ভবন থেকে তিনি পড়ে যান।

তিনি শহরতলীর জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে এবং এক সন্তানের জননী। তার স্বামীর নাম রাজিব মজুমদার।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আজ শনিবার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলায় পিসিআর ল্যাব টেকনোলস্টিদের প্রশিক্ষণ কর্মশালা চলছিলো। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ৬ প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে সুম্মিতা নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার।
খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী-পরিচালক অসিত কুমার মল্লিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net