1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পিজিএসের মেয়েদের মাসিক সচেতনা মূলক ক্যাম্পেইন শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন 

লালমনিরহাটে পিজিএসের মেয়েদের মাসিক সচেতনা মূলক ক্যাম্পেইন শুরু

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

পিরিয়ড কোন লজ্জা নয়’ ‘পিরিয়ড মাতৃত্বের অহংকার’ এই স্লোগান নিয়ে লালমনিরহাটে পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস) মেয়েদের মাসিক সচেতনা মূলক ক্যাম্পেইন শুরু করেছেন। সোমবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পিজিএস এর ‘জয়ী’ এ পথচলা শুরু করেন। প্রথম দিনে অর্ধশতাধিক নারীর মাঝে নেপকিন বিতরণ করার পাশাপাশি সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি প্রফেসর জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোয়েনা আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্যকর্মী রেবেকা আক্তার।

এ সময় পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস) সদস্য কাব্য, প্রিন্স, আরিফ, মিঠু খন্দকার, রিপন, হাসান, জান্নাতুল ফেরদৌস, শাহাদাত, আতিক, মাজেদুল ও জাহাঙ্গীরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস)’র চেয়ারম্যান জয়তূর্য চৌধুরী ও বাংলাদেশের প্রধান সমন্বয়ক ঝর্ণা চৌধুরী’র সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় লালমনিরহাটে সমাজের সুবিধা বঞ্চিত বা অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।

লাভলু শেখ, লালমনিরহাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net