1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় গলায় রশি দিয়ে কিশোরীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ 

মান্দায় গলায় রশি দিয়ে কিশোরীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৪ বার

নওগাঁর মান্দায় গলায় রশি দিয়ে মোছাঃ তানজিলা আক্তার (১৫) নামের এক কিশোরীর আত্মহত্যা করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

তানজিলা হঠাৎপাড়া গ্রামের তাইজুল ইসলামের মেয়ে এবং পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের শামসুল আলমের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস পূর্বে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের শামসুল আলমের সাথে তানজিলার বিয়ে হয়েছিল।
তবে তানজিলা মানসিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন যাবৎ তার বাবার বাড়িতে অবস্থান করছিল। তার বাবা-মা মাঠে কাজ করতে গেলে এই সুযোগে তাদের অনুপস্থিতিতে তানজিলা আক্তার বাবার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, আগামীকাল ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net