1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

সাংবাদিক সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ বার

সময় টিভির কক্সবাজারের ষ্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর)বেলা ১১টায় বাগেরহাট শহীদ মিনার সড়কে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড . মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, আমাদের সময় পত্রিকার বাগেরহাট প্রতিনিধি নিয়ামুল হাদি রানা, দৈনিক স্পন্দনের নকিব সিরাজুল হক প্রমুখ।

এসময় বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আজমল হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, এনটিভির বাগেরেহাট প্রতিনিধি রবিউল ইসলাম, একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম, মানব জমিনের বাগেরহাট প্রতিনিধি আবু সাইদ শুনু, দৈনিক জন্মভূমির মোল্লা আব্দুর রব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক, বাগেরহাট২৪.কমের সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, পিটিবি নিউজের এসএম রাজ, বাংলানিউজ২৪.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহান, আজকালের খবরের আল আমিন খান সুমন, দৈনিক গনমুক্তির নকিব মিজানুর রহমান, দৈনিক কাল বেলার রাকিবুল ইসলাম রাজ, ডেল্টা টাইমসের মোঃ সোহাগ, দৈনিক ভোরের দর্পনের সৈয়দ শওকত হোসেন, দৈনিক জবাবদিহির শহিদুল ইসলাম, রুবেল, নুরুজ্জামানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া স্বত্তেও সেখানে কর্মরত সাংবাদিক সুজা উদ্দিন রুবেলের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। সুজা উদ্দিন রুবেলের হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। শুধূ সুজা উদ্দিন রুবেল নয় সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। অতিদ্রুত নির্যাতনের শিকার সাংবাদিকদের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। সকল সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা তুলে নেওয়ার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net