ঢাকা   ০১:২৯:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ মহিলা আ.লীগের ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সাফিয়া বেগম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি সহ-সভাপতি, সাতটি যুগ্ম সাধারণ সম্পাদক, সাতটি সাংগঠনিক সম্পাদকসহ ৪৭টি সম্পাদকীয় এবং ৪৪টি কার্যকরী সদস্য পদ রাখা হয়েছে।

জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে দিলারা বেগম আছমা ও সাধারণ সম্পাদক পদে বিলকিছ বেগমকে নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে বলা হয়। তবে করোনা মহামারির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদনে প্রায় আট মাস সময় লেগে যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রহিমা খাতুন কানন, খালেদা ফেন্সি, গোলসান আরা বেগম, অ্যাডভোকেট শামসুন্নাহার নেলী, হোসনে আরা ইদ্রিস মুক্তা, শায়লা খানম রিতু, ফাতেমা জহুরা আক্তার, ফেরদৌসী কামাল জোসনা, শামসুন্নাহার, নাসরিন সুলতানা ঝুমা, সাঈদা আক্তার পারুল, জিন্নাত আক্তার রানু, মাহমুদা পারভীন ও ফৌজিয়া জলিল ন্যান্সি।

যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, ফেরদৌস আরা কাউসার সূচী, শাহিন সুলতানা ইতি, সেলিনা সারোয়ার, রুমা আক্তার, ফাহিমা আক্তার পলি ও কুমকুম আক্তার। সাংগঠনিক সম্পাদক তাহমিনা ইসলাম, মিনা খাতুন ময়না, হাসিনা হায়দার চামেলী, মাছুমা আক্তার, নাজমা বেগম, সুইটি ইসলাম ও আজিজা আক্তার পলি।

প্রচার ও প্রকাশনা সম্পাদক আরজানা সুলতানা পিংকি, দফতর সম্পাদক ডা. রুবি ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার রুনা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাছিমা শাজাহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজা আরা পলক, কৃষি ও সমবায় সম্পাদক শিমু আক্তার, শ্রম সম্পাদক মনোয়ারা বেগম জলি, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফুন্নেছা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শংকরী রানী সাহা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাদিয়া সুলতানা সুমি, কোষাধ্যক্ষ আফরোজা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ারা বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জ্যোতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উম্মে হানি চাঁদনী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুন্নাহার মিলি এবং মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রোকেয়া আক্তার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি