ঢাকা   ০৪:৪৮:৫৩ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন 

মান্দায় চুল বাছাই শ্রমিক মহিলা সমিতি গঠিত

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর মান্দায় শ্রমিক আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ৩বছর মেয়াদি সতীহাট চুল বাছাই শ্রমিক মহিলা সমিতি গঠিত হয়েছে।

বুধবার (৯সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার গনেশপুর ইউনিয়নের জিএস বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন চুল বাছাই মহিলা শ্রমিক সমিতির নেত্রী মোছাঃ খাদিজা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রেবেকা সরেন। বিশেষ অতিথি ছিলেন ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যুৎ ফৌজদার, জেলা কমিটির সহ-সভাপতি আব্দুস সোবহান, সদস্য সেকেন্দার আলী।

সভায় আলোচনা সাপেক্ষে খাদিজা বেগমকে সভাপতি ও রোজিনা বেগমকে সাধারণ সম্পাদক হাজেরা বেগম সাংগঠনিক সম্পাদক ও আঙ্গুর বেগমকে কোষাধ্যক্ষ করে ২১সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির ৩সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন শ্রমিক নেত্রী রেবেকা সরেন, কাজী কামাল হোসেন ও সেকেন্দার আলী।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাইচ, নাজমা, আসমা, রনি; সহ-সাধারণ সম্পাদক আফরোজা, রেহেনা, রানী; সদস্য রাহেলা, মোরশেদা, কাজলী, জোসনা, মানিক জান, আছিয়া, সফুরা, শাহনাজ, মমেনা এবং খালেদা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি