1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউএনও ওয়াহিদা খানম’র ওপর হামলার বিচারের দাবীতে গুইমারায় মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

ইউএনও ওয়াহিদা খানম’র ওপর হামলার বিচারের দাবীতে গুইমারায় মানববন্ধন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৯ বার

গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ মানববন্ধনের আয়োজন
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গুইমারা বাজার পুলিশ বক্স সংলগ্ন মহাসড়কে অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার ঘটনাকে নিন্দনীয় অপরাধ মন্তব্য করে এ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়ে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত একজন মাঠ প্রশাসনের কর্মকর্তার ওপর হামলার ঘটনার ন্যায় বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তারা বলেন, দিনাজপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম শুধু নয় সন্ত্রাসীরা তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ওমর আলীর উপরও বর্বরোচিত হামলা চালিয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানের উপর হামলার ন্যায় বিচার এখন সময়ের দাবী।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ওমর আলীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এসব কথা বলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি হারুন মিয়া। উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মার্মা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রতন মোহরী ও গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর গাজী। মানববন্ধন ও আলোচনা সভার সঞ্চালনা করেন মোঃ হাসানুল ইসলাম।
ঘন্টাব্যাপী মানবন্ধনে গুইমারার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

ইউএনও ও তার পিতার পাশাপাশি কক্সবাজার টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দোষী পুলিশ সদস্যদেরও বিচারের দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net