1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে আমেরিকা প্রবাসী দম্পতির ব্যতিক্রমধর্মী বধুবরণ অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে আমেরিকা প্রবাসী দম্পতির ব্যতিক্রমধর্মী বধুবরণ অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৫১৪ বার

নিজস্ব প্রতিনিধি ;
নাঙ্গলকোটের বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের আয়োজনে আমেরিকা প্রবাসী দম্পতি রিতা চৌধুরী ও মেহেদী হাছান লিটনের ব্যাতিক্রমধর্মী বধুবরণ অনুষ্ঠান বৃহষ্পতিবার কলেজ অধ্যক্ষ নুরুর রহমানের সভাপতিত্বে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের নৃত্য শিল্পীদের ঐতিহ্যবাহী সাজ-সজ্জায় মনোমুগ্ধকর পাহাড়ি নাচের মাধ্যমে ফুল দিয়ে রিতা চৌধুরী ও মেহেদী হাছান লিটনকে বরণ করে নেয়া হয়।
রাঙ্গামাটি বেতারের সাবেক প্রোগাম সেক্রেটারী মুক্তিযোদ্ধা আবুল ফজল মিয়ার পরিকল্পনায় শুকলা ত্রিপুরা ও সহকারি অধ্যাপক শাহীনুর ইসলাম শাহীনের উপস্থাপনায় রাঙ্গামাটির নৃত্য শিল্পীদের একেরপর এক পাহাড়ী গানের সাথে নৃত্য দর্শকদের মোহিত করে। রাঙ্গামাটির নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনের পর মঞ্চে আসেন, চট্রগ্রামের সারঙ্গি মিউজিশানের শিল্পীরা। শিল্পী হিমেল মন্ডল, শারমিন ও প্রিয়াঙ্কার দেশের গান, আধুনিক, আঞ্চলিক, ফোক গান দর্শকদের মুগ্ধ করে। শিল্পীদের সাড়ে ৩ঘন্টার মনোমুগ্ধকর পরিবেশনায় সংবর্ধিত অতিথিসহ দর্শক ও শিক্ষার্থীরা প্রাণভবে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে রাঙ্গমাটির নৃত্য শিল্পীদের উপস্থিতি দর্শকদের মধ্যে একখন্ড পার্বত্য চট্রগ্রামকে মনে করে দেয়।
রিতা চৌধুরী তার এক প্রতিক্রিয়ায় বলেন. এধরণের অনুষ্ঠান আমাকে মোহিত করে। এ মায়া-ভালোবাসা ভুলার মত নয়। আমরা গান খুব পছন্দ করি। মন্ত্রমুগ্ধের মত গান উপভোগ করেছি। আজকের অনুষ্ঠান মনে রাখার মত। তিনি এজন্য আয়োজকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেহিদি হাছান লিটন বলেন, আমাদেরকে নিয়ে এধরণের আয়োজনে দেশে বার-বার আসতে ইচ্ছা করে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাসায় বসে থাকবে না। উপরের দিকে তাকাবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। এসময় তিনি মেয়ে নোরা মেহেদি ও ছেলে নিহান মেহেদিকে দর্শকদের সাথে পরিচিতি করে দেন।

উল্লেখ্য-আমেরিকা প্রবাসী দম্পতি মেহিদী হাছান লিটন ও রিতা চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net