1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় সাড়ে ২২লাখ টাকার আর্থিক অনুদানের চেক পেলো বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

চকরিয়ায় সাড়ে ২২লাখ টাকার আর্থিক অনুদানের চেক পেলো বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ পরিবার

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

চকরিয়ায় বিভিন্ন জটিল-কঠিন রোগে আক্রান্ত ৪৫ পরিবারের মাঝে সাড়ে ২২লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া’র সঞ্চালনায় এসব আক্রান্ত রোগি ও রোগি পরিবারের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। এসময় মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া জানান, মঙ্গলবার চকরিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ৪৫ জন রোগীর মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এতে প্রতি রোগি ও রোগির প্রতিনিধিদের হাতে এককালিন ৫০ হাজার টাকা করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net