ঢাকা   ০৯:০৯:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর

কক্সবাজারে হাতি অভয়ারণ্যের ২৫ একর বন দখলমুক্ত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের জেলা প্রশাসন-বন বিভাগ-পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে বনের ২৫ একর এলাকার অবৈধ দখল উচ্ছেদ করে দখলমুক্ত করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোড মনুরঘোনা এলাকায় ঝিলংজা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা তারেকুর রহমান, কক্সবাজার সদর থানার সহকারি উপপরিদর্শক নুর আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘হিমছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে লতাগুল্ম ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ঘন বনের হাতির অভয়ারণ্য ধ্বংস করে বাণিজ্যিক খামার গড়ে তোলে একটি দখলবাজ চক্র।

বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে দেয়া হলে উচ্ছেদ অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়।’

তিনি দখলমুক্ত এলাকায় ফের বনায়নের দাবী জানান।

কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে ২৫ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে।

পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমূল হুদা বলেন, পাহাড়কাটা, বাঁধ দেয়া, প্রাকৃতিক জলাধার ধ্বংসের দায়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
একইভাবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার রেন্জ কর্মকর্তা তারেকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি