1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ইত্যাদি ডটকমের কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

নওগাঁয় ইত্যাদি ডটকমের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৪ বার

নওগাঁর সেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ‘আস্থা ও বিশ্বাসের ঠিকানা ‘ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো অনলাইন শপ ‘ইত্যাদি ডট কম’।

শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটিকায়সেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ এর আয়োজনে শহরের বন্ধু কর্ম ফাউন্ডেশন হল রুমে আনুষ্ঠানিকভাবে ইত্যাদি ডট কমের যাত্রা শুরু হয়।

রূপসী নওগাঁ পরিচালক খালেদ বিন ফিরোজের সভাপতিত্বে ইত্যাদি ডট কমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রূপসী নওগাঁর উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষক কাজী কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম সেতু, এলজিইডি নওগাঁ উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুমন হাসান, রূপসী নওগাঁ এর উপদেষ্টা ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ, এনএস ডিস্ট্রিবিউশনের পরিচালক নাজমুল হক সহ রূপসী নওগাঁ সংগঠন ও ইত্যাদি ডট কম এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসী নওগাঁর পরিচালক খালেদ বিন ফিরোজ পণ্যের গুণগত মান এবং সহজলভ্যতা নিশ্চিতের অঙ্গীকার করেন। তিনি বলেন, প্রথমত নিত্য প্রয়োজনীয় শতভাগ খাঁটি কিছু পণ্য আমাদের অনলাইন শপ থেকে কেনা যাবে। তিনি আরও বলেন ইত্যাদি ডট কমের লাভ রূপসী নওগাঁর সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net