1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন বটবৃক্ষ সাংবাদিক নেতা, শত শত সাংবাদিকের অভিভাবক : এস এম শাহজালাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

একজন বটবৃক্ষ সাংবাদিক নেতা, শত শত সাংবাদিকের অভিভাবক : এস এম শাহজালাল

এস এম শাহজালাল |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯৬ বার

খন্দকার আলমগীর হোসাইন। তিনি শুধু সাংবাদিক নেতাই নন, আমার মতো শত শত নবিন সাংবাদিকের অভিভাবকও বটে।
আমার জীবনের সাংবাদিকতার পথ চলা তার হাত ধরেই। তার অনুপ্রেরনায় আমার সামনের পথচলা সহজ হচ্ছে।

তিনি শুধু সাংবাদিক নেতা নন, অনেক গুনে গুণান্বিত সদাহাস্যোজ্জ্বল এক কর্মবীর। একাধারে অনেক সামাজিক সংগঠন সৃষ্টি করছেন তিনি। খন্দকার আলমগীর হোসাইন শুধু একটি নামই নয়, একটি প্রতিষ্ঠান। তিনি দৈনিক শ্যামল বাংলা ও শ্যামল বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক।
সারাদেশে আমার মতো অগণিত ভক্ত সাংবাদিক রয়েছে। রথের রশির মতো কত নবিন সাংবাদিক যে উনার হাত ধরে রেখেছেন আল্লাহই জানেন।
বর্তমানে তিনি ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সর্বাধিক ভোটে নির্বাচিত প্রচার সম্পাদক এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সবচেয়ে সংগঠন ডিইউজের নির্বাচিত নেতা নেতা।
পেশাগত জীবনে তিনি কাজ করছেন দৈনিক নয়া দিগন্ত, দৈনিক বণিক বার্তা, দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময়ের মতো বহুল প্রচারিত দৈনিকে।

নিজ থানার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাকৈরতলা উচ্চবিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসসি পাস করে। পরে কৃতিত্বের সাথে এসএইচসি পাস করে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে সম্পন্ন করেন বিএ অনার্স, এম এড মাস্টার্স।

তিনি ঢাকা সাংবাদিক জগতের এক নক্ষত্র। যার রয়েছে বর্নাঢ্য সাংবাদিকতার জীবন। তিনি সাংবাদিকতাকে ব্রত্র করে এই পেশায় যোগ দেন। তিনি প্রায় ২০ বছরের মতো সাংবাদিকতার পেশায় নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন। একজন শতভাগ পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করছেন। যার সান্নিধ্যে ও অনুপ্রেরনায় সারাদেশে অসংখ্য সাংবাদিক কিংবা সম্পাদক সৃষ্টি হয়েছে। যাকে অনেকে বলে সাংবাদিক গড়ার কারিগর। যার অনুপ্রেরনা ও সহযোগিতায় আমিও সাংবাদিকতায় কাজ করার সুযোগ হয়েছে।

যার সহযোগিতা ও পরার্মশ নিয়ে সব সময়ই চলার চেষ্টা করেছি। আমাকে তিনি সব সময়ে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন এবং আদর স্নেহ দিয়ে অনুপ্রেরনা দেন।আমিও তাকে বড় ভাইয়ে মতো অনেক শ্রদ্ধা করি। তার কাছ থেকে আমার পুরো সাংবাদিকতার জীবনে যা কয়দিন হয়েছে সবসময় পরামর্শ ও সহযোগিতা পেয়েছি- যা ভুলার মতো নয়। ইনশাআল্লাহ ভাইয়ের সান্নিধ্যে একদিন বড় সাংবাদিক হবো।প্রিয় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, সালাম ও শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net