1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শ্রীনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

আব্দর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৬ বার

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শ্রীনগরে জাতীয়
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন আগামী ৪ অক্টোবর ২০২০ইং পালন উপলক্ষ্যে
অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে
ইউএনও সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর
রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, শ্রীনগর
থানা ওসি তদন্ত মো. হেলালউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কাজী মমতাজ
বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান
প্রমুখ। এসময় স্থানীয় গনমাধ্যম কর্মী, শিক্ষক, মসজিদের ইমামসহ গণ্যমান্য
বক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেনেটারী অফিসার
নাসরিন সুলতানা মিলি।
আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাহ ব্যাপী করোনা মোকাবেলায়
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ১৪টি ইউনিয়নের ৪২টি
ওয়ার্ডে ৩৩৭টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩২,৮৫০ জন শিশুকে ভিটামিন
‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে
নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল
রঙের ভিটামিন ’এ’ প্লাস ভিটামিন ক্যাপসুল খায়ানোর পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net