1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহরাইনে উদ্যোক্তা প্রশিক্ষণ প্লাটফর্মের ১০০০তম দিন উদযাপনে এনআরবি টিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাহরাইনে উদ্যোক্তা প্রশিক্ষণ প্লাটফর্মের ১০০০তম দিন উদযাপনে এনআরবি টিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৬৫০ বার

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে নানা আয়োজনে বিনামূল্যে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ প্লাটফর্ম ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’ এর একহাজারতম দিন উদযাপন করছে এনআরবি বাহরাইন টিম। এনআরবি বাহরাইন এর কান্ট্রি এম্বাসেডর ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে ও ফাউন্ডেশন এর কমিউনিটি ভলন্টিয়ার ইসমাইল পলাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহরাইন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠক আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর অর্থ সম্পাদক নাজির আহমদ, দৈনিক আমার সংগ্রাম প্রতিনিধি মোফাজ্জল হোসেন লিটন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর কমিউনিটি ভলান্টিয়ার আবু তাহের।

বক্তব্য রাখেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এনআরবি বাহরাইন টিম এর কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য গন। উপস্থিত ছিলেন মানবাধিকার ক্রাইম নিউজ এর বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার, তোফায়েল আহমদ প্রমুখ।

বক্তারা বিনামূল্যে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ প্লাটফর্ম ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর ভূয়সী প্রশংসা করে বলেন, নানাবিধ কারণে চাকরির বাজার ছোট হয়ে আসছে, এর মধ্যে করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে ধস নামায় প্রতিদিনই কেউনা কেউ চাকরি হারাচ্ছে। এই সময়ে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর বিনামূল্যে উদ্যোক্তা তৈরির এই প্রশিক্ষণ প্লাটফর্ম হাজার হাজার তরুণকে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে।

আলোচনা সভাশেষে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এনআরবি বাহরাইন টিম এর কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য গন আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে ১০০০ তম দিন উদযাপন উপলক্ষে কেক কেটে ও এনআরবি বাহরাইন টিম এর সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন। এ সময় নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এনআরবি বাহরাইন টিম এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক এবং উপহার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net