1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

“অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৭৩ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপন, বাগেরহাট নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ইসরাত জাহান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আাসাদ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ঝিমি মন্ডল, বাগেরহাট মহিলা পরিষদের মাহবুবা আক্তার পিয়া, ইউপি সদস্য মিতা আক্তার, উদয়ন বাংলাদেশের সমন্বয়কারী লিপি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়ি-ঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে ধর্ষকদের ক্রসফায়ার দেওয়ার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net