1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবষেশে মৃত্যুকেই বরন করলেন ছাত্রনেতা হাসান মীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

অবষেশে মৃত্যুকেই বরন করলেন ছাত্রনেতা হাসান মীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৫১৬ বার

মেহেদী হাসান, শরণখোলা (বাগেরহাট) :
দুরারোগ্য লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাসান মীর (৩০)। ০৯,জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
উপজেলা ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নাছির উদ্দিন মীরের ছেলে হাসান মীর। স্কুলজীবন থেকেই ছাত্রলীগের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন হাসান। বর্তমানে উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। দলকে সুসংগঠিত করে বিএনপি-জামায়াতের শাসনামলে রাজপথে থেকে আন্দোলন করেছেন হাসান এবং সেই সময়ে বহুবার হামলার শিকারও হয়েছেন তিনি। এছাড়া জোট সরকারের আমলে তার বিরুদ্ধে ২০টি মামলা হয়। পরিবার সুত্র জানায়, বুকে ব্যাথা নিয়ে ২০১৯ সালের নভেম্বর মাসের শেষের দিকে ভারতে চিকিৎসার জন্য যান হাসান এবং ১৩ ডিসেম্বর ফিরে আসেন। তাতে কোনো পরিবর্তন না হয়ে দিন দিন শারিরীক অবনতি ঘটে। পরে ২৬ ডিসেম্বর ঢাকার ল্যাব এইডে এবং ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৩নম্বর বেডে হাসানকে ভর্তি করে তার পরিবার। ৮দিন পর বৃহস্পতিবার দপুরে তার মৃত্যু হয়। হাসানের মৃত্যুর খবরে উপজেলা ছাত্রলীগের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে, ওই ছাত্র নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক-সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net