1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় পার্টির শাসনামলে ধর্ষণ ও নারী নির্যাতন ছিলোনা- গোলাম মোহাম্মদ কাদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির শাসনামলে ধর্ষণ ও নারী নির্যাতন ছিলোনা- গোলাম মোহাম্মদ কাদের

শাহ জালাল, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩২২ বার

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় পার্টি। তিনি বলেন, নিবন্ধিত দলগুলোর মধ্যে মাত্র তিনটি দলের কথা দেশের মানুষ বিবেচনা করেন। এরমধ্যে আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলে যেমন উন্নয়নের ফিরিস্তি দেয়া যায়, তেমনি ব্যর্থতা ও খারাপ কাজের রেকর্ড তৈরি হয়। উন্নয়নের কথা মানুষ বেশি দিন মনে রাখে না, কিন্তু খারাপ কাজগুলো মানুষের মনে স্থায়ীভাবে থেকে যায়।

আবার বিএনপি নানা সমস্যায় জর্জরিত। বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপিতে চরম হতাশা বিরাজ করছে। কিন্তু জাতীয় পার্টি ৩০ বছর ক্ষমতার বাইরে থেকে সুসংহত হয়েছে।

জাতীয় পার্টির কোন দূর্নাম নেই। বলেন, জাতীয় পার্টির ঐতিহ্য আছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করেছিলেন। বলেন, জাতীয় পার্টির আমলে ন্যায় বিচার নিশ্চিত ছিলো। কে কোন দলের সমর্থক সেটা বিবেচ্য বিষয় ছিলোনা, অপরাধীর শাস্তি নিশ্চিত ছিলো।

জাতীয় পার্টির শাসনকালে ধর্ষণ ও নারী নির্যাতন ছিলোনা। মৃত্যুদন্ডের আইন করে এসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন। জাতীয় পার্টির শাসনকালে মানুষ শান্তিতে ছিলো, নিরাপদে ছিলো।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ আমিনপুর মাঠে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে। তিনি বলেন, বর্তমানে উন্নয়নের সাথে প্রকাশ্যে নারী নির্যাতন হচ্ছে। তিনি বলেন, নারীর সম্ভ্রম বাঁচাতে হবে। পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব।

সম্মেলনের সভাপতির বক্তৃতায় লিয়াকত হোসেন খোকা এমপি সোনারগাঁও পৌর ও উপজেলার নব নির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করেন। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সোনারগাঁও পৌর জাতীয় পার্টি সভাপতি নির্বাচিত হয়েছেন এম.এ. জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম। সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রব, সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল।

এসময় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এম.পি, ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন খান, আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন খান, এনাম জয়নাল, মিজানুর রহনান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম , সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল যোবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, আব্দুস সাওয়ার গালিব, মোঃ নজরুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান টিটু, আবু সাঈদ স্বপন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net