1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলা উপজেলা উপ-নির্বাচন নৌকা’র গণসংযোগ, ধানের শীষ, লাঙ্গলের নীরবতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

শরণখোলা উপজেলা উপ-নির্বাচন নৌকা’র গণসংযোগ, ধানের শীষ, লাঙ্গলের নীরবতা

মেহেদী হাসান, শরণখোলা (বাগেরহাট)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৫৫ বার

আর মাত্র তিন দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাটের শরণখোলার উপজেলা পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মূহুর্তের প্রচারণায় নৌকার প্রার্থী। অন্যদিকে ধানের শীষ ও লাঙ্গলের প্রার্থীরা রয়েছেন নীরব। সরকারী দল আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দীন আকন (শান্ত) প্রতিদিন নিয়ম করে গণসংযোগ করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। করছেন গণসংযোগ, মিছিল মিটিং আর সমাবেশ। অন্যদিকে বিএনপি’র খান মতিয়ার রহমান ও জাতীয় পার্টীর অ্যাডভোকেট শহিদুল ইসলামকে মাঠে দেখা যাচ্ছে না। খান মতিয়ার রহমান একদিন মাত্র রায়েন্দা বাজারে লিফলেট বিতরণ করলেও আর কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে শহিদুল ইসলামের প্রকাশ্য কোন তৎপরতা চোখে পড়েনি। আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ‘নীরবতাকে’ ‘হারার আগে হেরে যাওয়া’ বলে অভিহিত করেছেন। আওয়ামী লীগ নেতা ওয়াদুদ আকন খুলনা গেজেটকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে আর শান্ত’র পরিবারের রাজনৈতিক ঐতিহ্য’র কারণে মানুষ অন্য কাউকে ভোট দিবে না। অন্য প্রার্থীরা এটা বুঝতে পেরে মাঠ ছেড়ে দিয়েছে।’ কয়েকজন বিএনপি কর্মী হতাশা প্রকাশ করে বলেন এখন তো মিছিল মিটিং করা যাচ্ছে, সুযোগ ছিল দলকে গুছানোর। জনগণ ভোট দিতে পারলে আমরাই জিততাম। কিন্তু প্রার্থী আমাদের হতাশ করেছে। এ বিষয়ে অনেক চেষ্টা করেও খান মতিয়ার রহমান ও শহিদুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net