ঢাকা   ০৭:৪৫:৫৯ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন

চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যায় এবি পার্টির ক্ষোভ

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যকরি কমিটির সভায় দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় নাগরিকদের নিরাপত্তা রক্ষায় বিজিবির শক্তি বৃদ্ধি ও আধুনিকীকরনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া দরকার। বার বার সীমান্ত এলাকায় বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিক নিহত হওয়ার কোন প্রতিকার না পাওয়া খুবই দু:খজনক। নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা সম্ভব হচ্ছে। ভোটার বিহীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী সীমান্ত হ্ত্যা কে ছোট বিষয় মনে করলেও বাংলাদেশের মানুষ এটাকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি মনেকরে। সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে গুলি করে বাংলাদেশী নাগরিক ওমেদুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন বিএসএফ কতৃক সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ এবং তাদের মদদে সীমান্ত গরু ও মাদক চোরাচালান বন্ধ করতে হবে।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের সহকারী সদস্য সচিব ওবাইদুল্লাহ মামুনের সভাপতিত্বে বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব আব্দুল বাছেত মারজান, শাহ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ ইদ্রিস আলী, কবির আহমদ, ফারহানা ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি